Logo

মান্নাকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি, ২০২৬, ১৭:১২
মান্নাকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

হাসপাতালে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তার সঙ্গে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগস্থ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মান্নাকে দেখতে যান বিএপির এ নেতা। বুকে ব্যথা নিয়ে মাহমুদুর রহমান মান্না হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন এবং তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন। মির্জা ফখরুলের সঙ্গে বিএপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদুর রহমান মান্না।

বিজ্ঞাপন

এদিকে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসন থেকে প্রার্থী হয়েছেন মাহমুদুর রহমান মান্না। তিনি বিএনপির সমর্থন পেয়েছেন। মনোনয়ন সংক্রান্ত জটিলতার পর নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পান তিনি। গত সপ্তাহে তার আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন, ফলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।পে

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD