Logo

আমাকে ক্ষ্যাপাবেন তো হাফপ্যান্ট খুলে যাবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ জানুয়ারি, ২০২৬, ২০:১১
আমাকে ক্ষ্যাপাবেন তো হাফপ্যান্ট খুলে যাবে : নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনে নির্বাচনি প্রচারণা সমাবেশে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে উদ্দেশ করে কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন একই আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিজ্ঞাপন

শনিবার (২৪ জানুয়ারি) আয়োজিত এক নির্বাচনি সমাবেশে তিনি বলেন, “আমরা আপনার বিরোধিতা করতে চাই না। কিন্তু নাসীরুদ্দীনকে ক্ষ্যাপাবেন তো আপনার হাফপ্যান্ট খুলে যাবে।” বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও মন্তব্য করেন।

তিনি বলেন, তোমার টাকা আছে। আমরা শুনতে পাচ্ছি গাড়িতে করে তারা হকিস্টিক, স্ট্যাম্প নিয়ে ঘোরাফেরা করে। গুলিস্তানে নাকি স্ট্যাম্প এবং হকিস্টিক পাওয়া যাচ্ছে না। সব নাকি বিক্রি হয়ে গিয়েছে। আসুন খেলা হবে- দেখি কেমন খেলা খেলতে পারেন। মেরে ফেলবেন? এক হাদি মারা গেছে, লক্ষ হাদি এই আসনে দাঁড়াবে তবু এই ৮ আসন আমরা ছাড়ব না।

বিজ্ঞাপন

বিএনপির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপির অসংখ্য ভাই বাংলাদেশে নির্যাতিত হয়েছিল। একটা দিনও তো আপনারা তাদের কথা বলেন না। যাদের রক্তের ওপরে দাঁড়িয়ে ঋণখেলাপিদের, দ্বৈত নাগরিকদেরকে বিদেশ থেকে আইনা নমিনেশন দিচ্ছেন এই মানুষগুলার বদদোয়ায় আপনারা ছারখার হয়ে যাবেন।

তিনি বলেন, পজিটিভ কথাটা হলো আমরা চান্দাবাজদের এখান থেকে উচ্ছেদ করতে চাই, এটাই বাংলাদেশের পজিটিভ কথা। দুর্নীতি, সন্ত্রাসকে উচ্ছেদ করতে চাই। কারণ এসব সন্ত্রাসীর কারণে আমার আর কোনো ওসমান হাদি ভাই যেন শহিদ না হন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD