Logo

এই নির্বাচন আয়না ঘরের অবসানের নির্বাচন: জামায়াত আমির

profile picture
জেলা প্রতিনিধি
জামালপুর
১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৩৮
এই নির্বাচন আয়না ঘরের অবসানের নির্বাচন: জামায়াত আমির
ছবি প্রতিনিধি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ তারিখ দেশের বাঁক পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচন ১৪শ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন। এই নির্বাচন আয়না ঘরের অবসানের নির্বাচন। নির্বাচনে প্রথম ভোট হ্যাঁ এর পক্ষে দেওয়ার আহবান জানান। হ্যা জিতলে বাংলদেশ জিতবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, জামায়াতের বিজয় না, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চান। দুর্নীতি মুক্ত মানবিক বাংলাদেশ গড়তে তিনি দাঁড়িপাল্লায় ভোট চান। জামায়াত ক্ষমতায় গেলে ব্যাংক খালি করবে না, জনগনের টাকা জনগনের কল্যাণে ব্যয় করা হবে।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জনসভায় শফিকুর রহমান বলেন, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। এ সময় জামালপুরে ৫ টি আসনের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে তাদের জন্য ভোট প্রার্থনা করেন।

জেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন , জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, ডাকসুর জিএস এস এম ফরহাদ ও জেলা জামাতের সেক্রেটারি জেনারেল এডভোকেট আব্দুল আওয়াল।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD