Logo

‘কবরে ভোটের প্রশ্ন করা হবে’ এমন বক্তব্য দুর্ভাগ্যজনক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৪৪
‘কবরে ভোটের প্রশ্ন করা হবে’ এমন বক্তব্য দুর্ভাগ্যজনক
ছবি: সংগৃহীত

‘কবরে ভোট দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হবে’— এমন বক্তব্যকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।

বিজ্ঞাপন

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, ধর্মীয় বিশ্বাস ও আবেগকে আঘাত করা হচ্ছে, কিন্তু এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি উদাহরণ দিয়ে বলেন, কেউ কেউ জনসভায় দাবি করছেন— কবরে চারটি প্রশ্ন করা হয়।

বিজ্ঞাপন

নজরুল ইসলাম খানের ভাষ্য অনুযায়ী, ইসলামী বিশ্বাস অনুযায়ী কবরের প্রশ্ন তিনটি— ধর্ম, রব ও নবী সম্পর্কে। অথচ এখন একটি নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়া হয়েছে কি না— এমন প্রশ্নকে ‘চতুর্থ প্রশ্ন’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। বিষয়টিকে তিনি শুধু হাস্যকর নয়, বরং অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মানুষের ধর্মীয় আবেগকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, যা সমাজে বিভ্রান্তি তৈরি করতে পারে। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে এসব বিষয় তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

নজরুল ইসলাম খান বলেন, আসন্ন নির্বাচন গুরুত্বপূর্ণ হলেও মানুষের বিশ্বাস ও আস্থা আরও বেশি গুরুত্বপূর্ণ। কমিশন বিষয়গুলো খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD