Logo

নারীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কাজ চালিয়ে যাবে বিএনপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৪২
নারীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কাজ চালিয়ে যাবে বিএনপি
ইশরাক হোসেন | ছবি: সংগৃহীত

ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, নারীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো সুযোগ আমরা কখনোই দেব না। নারীদের অধিকার রক্ষায় ও তাদের জীবনমান উন্নয়নে কাজ চালিয়ে যাবে বিএনপি।

বিজ্ঞাপন

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুর এলাকায় জনসংযোগে অংশগ্রহণকালে এসে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, বিগত দেড় বছর সরকারের পরিচালনায় নির্বাচন প্রক্রিয়াকে নানাভাবে বিতর্কিত করা হয়েছে এবং ভোট প্রভাবিত করার চেষ্টা হয়েছে। সেই পরিস্থিতি মোকাবেলায় জনগণ সচেতন থাকবে বলে আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

ইশরাক হোসেন নেতাকর্মীদেরও সতর্ক করেন যেন কোনো উস্কানিমূলক বা বিভ্রান্তিমূলক বক্তব্যের ফাঁদে পা না দেন। তিনি বলেন, দলের সকল কর্মীকে শান্তিপূর্ণ ও নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।

প্রার্থী হিসেবে জনসংযোগকালে ইশরাক পরিষ্কার করেন, পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মীদের জন্য যথাযথ ব্যবস্থা নিশ্চিত করা হবে। সবাইকে ঘর বরাদ্দ দেওয়া হবে, প্রয়োজন হলে নতুন ভবন নির্মাণেরও উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, বিগত সরকারের আমলে যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের চাকরি পুনর্বহাল করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যদি একজন কর্মী মারা যান, তবে পরিবারের অন্য সদস্যকে চাকরিতে পুনর্বহাল করা হবে। আওয়ামী লীগের সমর্থক হোক বা অন্য কোনো দলের, তাদের সঙ্গে অন্যায় ও বৈষম্য করা হবে না। দোষী থাকলে আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে, কোনো প্রতিহিংসা হবে না।

জনসংযোগ কার্যক্রমে ইশরাক হোসেনের সঙ্গে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি ভোটারদের কাছে বিএনপির প্রতিশ্রুতি তুলে ধরেন এবং নারীদের অধিকারের বিষয়টিকে প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD