Logo

মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি: জামায়াত আমির

profile picture
জেলা প্রতিনিধি
শেরপুর
১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৩১
মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি মানুষ খুন হয় রাজনীতির নাম, আমরা তা ঘৃণা করি। চব্বিশের পর এক দল মাত্র সতেরো মাসে দুই শতাধিক মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এ ধরনের রাজনীতি আমরা চাই না।

বিজ্ঞাপন

রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর শহরের শহীদ দারোগা আলী পৌরপার্ক মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, জামায়াত ইসলামী একটি শান্তিপূর্ণ ও নিরাপদ রাষ্ট্র কাঠামো গড়তে চায়, যেখানে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হানাহানি, নোংরা রাজনীতি বা জনগণের মধ্যে বিভাজন তৈরি হবে না। জনগণের জানমালের নিরাপত্তা সর্বাধিক গুরুত্ব পাবে।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বক্তব্যের শুরুতেই উল্লেখ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে শ্রীবরদী উপজেলার সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। যে হানাহানি করেছে, তাদের জন্য এর কোনো সমর্থন নেই। নিজের দলের মানুষকেও হত্যার সম্মুখীন করা—এটাই কি রাজনীতি?

তিনি আরও মন্তব্য করেন, রাজনীতি মানুষকল্যাণের জন্য হওয়া উচিত, ক্ষমতার লড়াই নয়। ক্ষমতার তাগিদে নিজের দলের সদস্যদের হত্যা করা কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতির প্রতীক হতে পারে না।

বিজ্ঞাপন

জনসভায় জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা ড. ছামিউল ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় অর্থ সম্পাদক রিয়াদ হোসাইন, ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদসহ বিভিন্ন স্তরের জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনসভায় শফিকুর রহমান নির্বাচনী প্রতিশ্রুতির পাশাপাশি শান্তিপূর্ণ ও নিরাপদ রাজনীতির গুরুত্ব তুলে ধরেন, যা দলের রাজনৈতিক লক্ষ্য ও মানবিক দৃষ্টিভঙ্গির সঙ্গে সংযুক্ত।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD