নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়

নারীদের পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা নগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একে সঙ্গে অভিযোগ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল আইডি হ্যাক নিয়ে মিথ্যাচার ও প্রচার চালানো হচ্ছে।
তিনি বলেন, “একটি রাজনৈতিক দল বলছে তারা ইসলামী শাসন কায়েম করতে চায়। কিন্তু নির্বাচনের আগে তারা নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করছে। এরা শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়েই কথা বলছে।”
বিজ্ঞাপন
তারেক রহমান আরও বলেন, “আমরা দেখছি, এক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। তাদের একজন নেতা পরিষ্কারভাবে নারীদের অসম্মান করেছেন। অথচ আমাদের মহানবীর স্ত্রী বিবি খাদিজা ছিলেন একজন কর্মমুখী নারী এবং সফল ব্যবসায়ী।”
বিএনপি চেয়ারম্যান এর আগে আরও বলেন, “কিছু মহল ভোট গণনায় সময় লাগবে বলে ভীতসন্ত্রস্ত করছে। তারা নতুন ষড়যন্ত্রের চেষ্টা করছে।”








