Logo

শাপলাকলির অগ্রযাত্রা ঠেকিয়ে দেওয়ার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:২৪
শাপলাকলির অগ্রযাত্রা ঠেকিয়ে দেওয়ার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রচারণার মধ্যে নিজের বিলবোর্ড ও ব্যানার ছেঁড়ে ফেলার অভিযোগ তুলেছেন ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, তার নির্বাচনি প্রচারণা বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে বিলবোর্ড ও ব্যানার অপসারণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

নাহিদ ইসলামের দাবি, রাজধানীর সবুজবাগ এলাকার নূরবাগ মসজিদের পাশসহ বিভিন্ন স্থানে টানানো তার নির্বাচনি বিলবোর্ড ও ব্যানার রোববার রাতে ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি এ ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে বলেন, এতে তার প্রচারণা দমিয়ে রাখা যাবে না।

নিজের ভেরিফাইড ফেসবুক‌ পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, গণজোয়ারে ভয় পেয়েছে মাফিয়া গোষ্ঠী। ভয় পেয়ে নাহিদ ইসলামের একের পর এক বিলবোর্ড, ব্যানার ছিঁড়ে ফেলছে তারা। শাপলাকলির অগ্রযাত্রা ঠেকিয়ে দেওয়ার প্রাণপণ চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

পোস্টে তিনি আরও লিখেন, গতকাল রাতে ২৩ নম্বর ওয়ার্ডে নূরবাগ মাসজিদের পাশে বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাই। ব্যানার, বিলবোর্ড ছিঁড়ে যারা আমাকে ঠেকাতে চায়, তারা ভুলের মধ্যে আছেন। আগামী ১২ তারিখ বাড্ডা, ভাটারা, রামপুরার মানুষ আপনাদের জবাব দেবে, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা চালাচ্ছেন এবং নির্বাচনী উপকরণ প্রদর্শন করছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD