Logo

নয় আসনের ব্যালটে থাকছে না বিএনপির ধানের শীষ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩১
নয় আসনের ব্যালটে থাকছে না বিএনপির ধানের শীষ
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত নয়টি আসনের ব্যালটে দেখা যাবে না বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ। রাজনৈতিক সমঝোতা এবং আইনি জটিলতার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত নয়টি আসনের ব্যালটে দেখা যাবে না বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ। কোথাও রাজনৈতিক সমঝোতা, কোথাও আইনি জটিলতা- এ দুইয়ের ফলেই তৈরি হয়েছে এ পরিস্থিতি।

জানা গেছে, যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোর সঙ্গে আসন সমন্বয়ের অংশ হিসেবে বিএনপি আটটি আসন ছেড়ে দিয়েছে। এসব আসনে বিএনপির কোনো প্রার্থী না থাকায় ব্যালটে ধানের শীষ প্রতীকও থাকছে না। এর বাইরে আরও একটি আসনে আদালতের রায়ে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় সেখানে দলটির প্রতীক অনুপস্থিত থাকবে।

বিজ্ঞাপন

৩০০ আসনের সংসদে বিএনপি পাঁচটি মিত্র দলকে মোট আটটি আসন ছেড়ে দিয়েছে। এর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পেয়েছে চারটি আসন। দলটি খেজুরগাছ প্রতীক নিয়ে সিলেট-৫, ব্রাহ্মণবাড়িয়া-২, নীলফামারী-১ এবং নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচন করছে।

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী জোনায়েদ সাকি মাথাল প্রতীকে, ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক কোদাল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ট্রাক প্রতীক নিয়ে এবং ভোলা-1 আসনে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ গরুর গাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

বিজ্ঞাপন

এছাড়া কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন আদালত চূড়ান্তভাবে বাতিল করেছেন। ফলে ওই আসনেও বিএনপির কোনো প্রার্থী থাকছে না।

সব মিলিয়ে নয়টি আসনে ধানের শীষ প্রতীক না থাকলেও, এর মধ্যে কয়েকটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD