Logo

আপত্তিকর ও অশালীন পোস্টের জন্য ক্ষমা চাইলেন জামায়াত আমির

profile picture
জেলা প্রতিনিধি
শেরপুর
১ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:২৯
আপত্তিকর ও অশালীন পোস্টের জন্য ক্ষমা চাইলেন জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান | ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হ্যাক হওয়া তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে ছড়ানো আপত্তিকর ও অশালীন মন্তব্যের জন্য যদি কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকেন, তবে তিনি তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, তার ভেরিফায়েড হ্যান্ডেলটি হ্যাক করা হয়েছিল এবং হ্যাকারদের মাধ্যমে মায়েদের নিয়ে আপত্তিকর মন্তব্য ছড়িয়ে দেওয়া হয়েছে।

জামায়াত আমির বলেন, হ্যাকিংয়ের ঘটনার পর কিছু পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টি রাজনৈতিক ভাবে ব্যবহার করার চেষ্টা করেছে। যারা প্রকৃত অর্থে নারীদের সম্মান করে না, তারাই পরিস্থিতিকে ভিন্নখাতে নিতে চেয়েছে।

বিজ্ঞাপন

নারীদের প্রতি অবমাননার নিন্দা জানিয়ে তিনি বলেন, যারা নারীদের অসম্মান করে, তারা মানুষ হিসেবে আচরণ করছে না। প্রত্যেকের উচিত নিজের মা, স্ত্রী ও বোনদের সম্মান করা। নিজের পরিবারকে সম্মান করতে জানলে ৯ কোটি মাকে সম্মান করতে পারবেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, সমাজে নৈতিক অবক্ষয় বেড়ে চলেছে, তাই নারীদের মর্যাদা রক্ষায় সকলকে সচেতন হতে হবে।

বিজ্ঞাপন

জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD