Logo

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার মাত্র: পার্থ

profile picture
জেলা প্রতিনিধি
ভোলা
১ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৪১
তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার মাত্র: পার্থ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, দেশের সব জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা যদি পাশে দাঁড়ায়, তবে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার মাত্র।

বিজ্ঞাপন

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ঘুইংগারহাট-সংলগ্ন এলাকায় বিজেপি ও বিএনপির যৌথ আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, গত কয়েকদিনে ভোলার গ্রামাঞ্চল ঘুরে দেখেছি, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। ভোলা-বরিশাল সেতু নেই, মেডিকেল কলেজ নেই, তরুণদের কাজের সুযোগ নেই। আমাদের ভোলায় অনেক কাজ করতে হবে।

বিজ্ঞাপন

তিনি সমাবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ‘গরুর গাড়ি’ প্রতীক নির্বাচনের আহ্বান জানান। পাশাপাশি, জামায়াতে ইসলামী বাড়ি বাড়ি গিয়ে ‘জান্নাতের টিকিট বিক্রি’ নামক ফাঁদ ছড়াচ্ছে অভিযোগ করে, তাদের থেকে দূরে থাকার পরামর্শ দেন।

সমাবেশে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, শফিউর রহমান কিরণ, হারুনুর রশিদ ট্রুম্যান, এনামুল হক, সাধারণ সম্পাদক রাইসুল আলম। এছাড়া ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. নুরনবী সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পার্থ বলেন, ভোটারদের সমর্থন থাকলে আমরা দেশ ও ভোলার উন্নয়নের নতুন পথ উন্মোচন করতে পারব। সময়ের সঙ্গে সব বাধা অতিক্রম করা সম্ভব।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD