Logo

আমি জামায়াতের নয়, চাই ১৮ কোটি মানুষের বিজয়: ডা. শফিকুর রহমান

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৩৪
আমি জামায়াতের নয়, চাই ১৮ কোটি মানুষের বিজয়: ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি আঠারো কোটি মানুষের বিজয় চাই। ১৮ কোটি মানুষের বিজয় হলে এই বিজয় আমাদের সবার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত জনগণের রায়কে সম্মান করতে হবে। যিনি নির্বাচিত হবেন, আমরা তাকে অভিনন্দন জানাব। কিন্তু চোরাই পথে আর কোনো নির্বাচন হবে না, হতেও দেওয়া হবে না।

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, “সমস্ত চোরাই পথ বন্ধ করে দেওয়া হবে। দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা পেছন থেকে বাধা দিতে চায়, তাদের বাধা দেওয়া হবে, কিন্তু আমাদের লক্ষ্য জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।

জনসভায় জামায়াত আমির আরও বলেন, দেশ থেকে বিদেশে চুরি করা কোটি কোটি টাকা উদ্ধার করা হবে। এই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে এবং তা দেশের উন্নয়ন কাজে ব্যয় করা হবে, যার মাধ্যমে ৫৬ হাজার বর্গমাইলের উন্নয়ন সাধন সম্ভব হবে।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান রঞ্জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস সাঈদ বিন হাবিব এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যান্য নেতারা।

জনসভা শেষে ডা. শফিকুর রহমান কিশোরগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীদের হাতে দলীয় মার্কা তুলে দেন এবং তাদের ভোট প্রার্থনা করেন। অনুষ্ঠানে শীর্ষ নেতা ও স্থানীয় নেতা-কর্মীরা ব্যাপক উপস্থিতি ছিলেন, যা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ প্রচারণার প্রতিফলন হিসেবে দেখা গেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD