‘জয়-পরাজয় মহান আল্লাহ তায়ালার ইচ্ছা’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনায় নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে তিনি খুলনা জেলার ফুলতলা উপজেলার ৮ নম্বর পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
বিজ্ঞাপন
ভোট দেওয়ার পর তিনি বলেন, তার কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। তবে সারাদেশের পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে মন্তব্য করা সম্ভব নয় বলে জানান তিনি।
জয়-পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, এটি মহান আল্লাহ তায়ালার ইচ্ছার ওপর নির্ভরশীল। তাদের লক্ষ্য মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া এবং কেমন বাংলাদেশ গড়তে চান তা তুলে ধরা। দীর্ঘদিন ধরে সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, দেশের নেতৃত্ব কে দেবেন তা জনগণের রায়ের মাধ্যমেই নির্ধারিত হবে।
বিজ্ঞাপন
ভোটারদের উদ্দেশে তিনি আহ্বান জানান, দাম্ভিক শাসনব্যবস্থার পরিবর্তনে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য। তিনি বলেন, দল জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে রয়েছে এবং এর মাধ্যমে দলীয়করণ, দুর্নীতি ও ভিন্নমত দমনের বাইরে একটি বাংলাদেশ গড়ার প্রত্যাশা করা হচ্ছে।








