Logo

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলো এনসিপি নেত্রী ডা. মিতু

profile picture
উপজেলা প্রতিনিধি
কাঁঠালিয়া, ঝালকাঠি
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০৫
অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলো এনসিপি নেত্রী ডা. মিতু
এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলম মিতু।

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এক জামায়াত নেতাকে অবরুদ্ধ করে মারধরের অভিযোগ উঠেছে। খবর পেয়ে তাকে উদ্ধার করতে গিয়ে নাজেহাল হয়েছেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলম মিতু। বুধবার (১১ ফেব্রয়ারি) (রাত প্রায় ১১টা) উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতের কাঁঠালিয়া উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের অর্থ সম্পাদক (৫৮)কে কিছু ব্যক্তি অবরুদ্ধ করে রাখেন এবং তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় তার মুঠোফোন ও পকেট তল্লাশি করা হয় এবং নগদ অর্থ নিয়ে নেওয়ার অভিযোগও ওঠে।

ডা. মাহমুদা আলম মিতু দাবি করেন, ভুক্তভোগীর মেয়ে তাকে ফোন করে বিষয়টি জানান। তিনি দ্রুত ঘটনাস্থলে গেলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। তার অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিরা তাকে ও তার সঙ্গে থাকা লোকজনকেও হেনস্তা করেন। পরে তার উপস্থিতিতে অবরুদ্ধ নেতাকে ছেড়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

ঘটনার জন্য তিনি বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. মিতু অভিযোগ করেন, এলাকায় জামায়াত নেতাদের ধরে মারধর, ফোন ও পকেট তল্লাশি করা হচ্ছে এবং অর্থ আদায় করা হচ্ছে।

তবে এ বিষয়ে বিএনপি বা ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD