Logo

ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩

profile picture
জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১০
ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্য ও এক কিশোরী আহত হয়েছেন। বিস্ফোরণে কেন্দ্রের মূল ফটকও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—কেন্দ্রে দায়িত্বে থাকা আনসার সদস্য সুকন্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন এবং এক ভোটারের সঙ্গে আসা ১৩ বছর বয়সী আমেনা খানম।

বিজ্ঞাপন

কেন্দ্রে দায়িত্ব পালনরত উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, সকাল পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এ সময় খালের ওপার থেকে দুর্বৃত্তরা কেন্দ্র লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণে দুই আনসার সদস্য ও এক কিশোরী আহত হন। বিকট শব্দে উপস্থিত ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD