Logo

দেরিতে খোলা হয় কেন্দ্রের গেইট, লাইনে দাঁড়ায় ভোটার ও এজেন্টরা

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪৭
দেরিতে খোলা হয় কেন্দ্রের গেইট, লাইনে দাঁড়ায় ভোটার ও এজেন্টরা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হলেও মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের গেইট খোলা হয়েছে সকাল ৭টা ৩৭ মিনিটে।

বিজ্ঞাপন

এর পরে কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায় প্রার্থীদের পোলিং এজেন্টদের, তার পরই লাইনে দাঁড়াতে শুরু করেন ভোটাররা। ওই কেন্দ্রে মোট ৪,৯৭৫ জন ভোটার রয়েছে এবং ৭টি বুথ পরিচালিত হচ্ছে।

কেন্দ্রের দায়িত্বে থাকা মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, ভোটকেন্দ্রের গেইট সাড়ে ৭টার আগেই খোলার কথা ছিল। আমি ভেতরে ছিলাম, তাই স্পষ্ট বলতে পারছি না। তবে এখানে সব প্রার্থীর এজেন্ট উপস্থিত রয়েছেন।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, মিরসরাইতে মোট ভোটার সংখ্যা ৩,৮৬,৬৭৪। এর মধ্যে পুরুষ ভোটার ১,৯৯,৮৫৯, নারী ভোটার ১,৮৬,৮১১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। পোস্টাল ব্যালট রেজিস্ট্রেশন করেছেন ৬,৫৭২ ভোটার। পোস্টাল ব্যালট ছাড়া ভোটার সংখ্যা ৩,৮০,১০২।

এ ঘটনায় ভোটগ্রহণ শুরুতে কিছুটা বিলম্ব হওয়া সত্ত্বেও কেন্দ্রে পর্যবেক্ষণ ও নিরাপত্তার ব্যাবস্থা স্বাভাবিকভাবে বজায় রাখা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD