Logo

চুয়াডাঙ্গা-২ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৫
চুয়াডাঙ্গা-২ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বিজ্ঞাপন

উপজেলার ৫৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী রুহুল আমিন সকাল ৭টা ৫০ মিনিটে তার পিতাকে সঙ্গে নিয়ে ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। অন্যদিকে একই সময়ে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা-২ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৯৫ হাজারের কিছু বেশি। নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান।

দু’জন প্রার্থীই জানিয়েছেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে। পাশাপাশি তারা নিজ নিজ অবস্থান থেকে শতভাগ জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD