সাধারণ ভোটারের মতো লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সালাহউদ্দিন আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই কক্সবাজারের পেকুয়ায় নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে তিনি পেকুয়া উপজেলা সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন ভোটকেন্দ্রে ভোট দেন।
আরও পড়ুন: ভোট দিলেন জামায়াত আমির
চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা সালাহউদ্দিন আহমেদ ভোট দিতে আসার সময় সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে নিজের ভোট প্রদান করেন। তাঁর সঙ্গে একই কেন্দ্রে ভোট দেন তাঁর স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ, পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদসহ পরিবারের অন্যান্য সদস্যরাও।
বিজ্ঞাপন
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, তিনি লাইনের একেবারে শেষে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, যা গণতান্ত্রিক চর্চার একটি ইতিবাচক দৃষ্টান্ত। তাঁর ভাষায়, সাধারণ মানুষ এখন নিজের ভোটাধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠেছে এবং ভোট দিতে আগ্রহী।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত তাঁর দেখা মতে ভোটকেন্দ্রগুলোতে পরিবেশ শান্তিপূর্ণ, সুন্দর ও স্বাভাবিক রয়েছে। এই নির্বাচনকে তিনি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড় বলে উল্লেখ করেন।
বিজ্ঞাপন
গণতন্ত্র প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের মুক্তিযোদ্ধারা যে প্রত্যাশা ও স্বপ্ন নিয়ে আত্মত্যাগ করেছিলেন এবং পরবর্তী সময়ে যেসব সন্তান শহীদ হয়েছেন, সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথেই দেশকে এগিয়ে নিতে হবে। নিয়মতান্ত্রিক ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই ভবিষ্যৎ নির্মাণ সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, কক্সবাজার-১ আসন থেকে সালাহউদ্দিন আহমেদ এর আগে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।








