Logo

ফলাফল নিয়ে কারচুপির আশঙ্কা রয়েছে: ফয়জুল করিম

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৮
ফলাফল নিয়ে কারচুপির আশঙ্কা রয়েছে: ফয়জুল করিম
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও দলীয় প্রার্থী ফয়জুল করিম বলেছেন, এখন পর্যন্ত ভোটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কারচুপির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরীর রুপাতলি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের পর তিনি এ কথা বলেন।

ফয়জুল করিম উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোট দেওয়ার অপেক্ষায় ছিল। অবশেষে সেই সুযোগ এসেছে। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জনগণ যাকে ভোট দেবে, ফলাফলেও যেন সেটিই প্রতিফলিত হয়। ফলাফল যেন কোনোভাবে পরিবর্তিত বা ভিন্নভাবে প্রকাশ না করা হয়—এ প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

তার ভাষ্য, ভোটগ্রহণের পরিবেশ আপাতদৃষ্টিতে ভালো থাকলেও ভেতরে অন্য কিছু ঘটতে পারে—এমন শঙ্কা রয়ে গেছে। তাই ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত পুরোপুরি নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD