Logo

কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটের পরিবেশ সুষ্ঠু: আসিফ মাহমুদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৫
কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটের পরিবেশ সুষ্ঠু: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমার প্রত্যাশা, আজ সারাদিন মানুষ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমি ঢাকার ভোটার হিসেবে ভোট দিলাম। সকাল বেলায় ভোটারের উপস্থিতি কিছুটা কম হলেও নির্বাচনটি খুব সুষ্ঠু পরিবেশে চলছে। সবাইকে আহ্বান জানাবো, জনগণের সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার জন্য সচেষ্ট হবেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তারেক রহমান ‘হ্যাঁ’ ভোট বললেও তাদের অনেক নেতাকর্মী ভোটের প্রচারণা করছে। এটা তাদের রাজনৈতিক দ্বিচারিতা। তবে আশা করি ‘হ্যাঁ’ ভোট পরাজিত হবে না এবং বিপুল ভোটে জয়ী হবে।

আসিফ মাহমুদ আরও বলেন, কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর হতাশা বাড়িয়েছে। প্রার্থীদের বিভিন্ন স্থানে হামলা করা হয়েছে। নাগরিকদের ভোটাধিকার যেন বঞ্চিত না হয়। এখনও পর্যন্ত ভোটের পরিবেশ ঠিক আছে আশা করছি সারাদিন ঠিক থাকবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD