Logo

দেশের মানুষ ভোট দিলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৬
দেশের মানুষ ভোট দিলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র্রে ভোট দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

ভোট প্রদান শেষে তিনি বলেন, গত রাতে দেশের বিভিন্ন স্থানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে দেশের মানুষ যদি আজ সারাদিন ভোটকেন্দ্রে গিয়ে তাদের অধিকার প্রয়োগ করেন, তাহলে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে।

নির্বাচনের ফলাফল নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটগ্রহণ মাত্র শুরু হয়েছে, শেষ না দেখে মন্তব্য করা ঠিক নয়। তবুও তিনি দৃঢ়ভাবে আশাবাদী বলে জানান।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে দেশের মানুষ এই দিনের অপেক্ষায় ছিলেন। তিনি ভোটাধিকার প্রয়োগ করে এসেছেন উল্লেখ করে বলেন, জনগণ আজ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করবেন এবং এর মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হবে—এমন প্রত্যাশা তাদের।

দেশজুড়ে পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখনো সারা দেশের পূর্ণাঙ্গ খবর তার কাছে পৌঁছায়নি। তবে গত রাতে বিভিন্ন জায়গা থেকে কিছু অপ্রত্যাশিত ঘটনার তথ্য পাওয়া গেছে, যা কাম্য নয়। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী এসব ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে এবং বিভিন্ন স্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে—এমন দৃশ্য গণমাধ্যমে দেখা গেছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD