Logo

রাস্তা দিয়ে না পারলে জমি দিয়ে নেমে আসুন: হান্নান মাসউদ

profile picture
জেলা প্রতিনিধি
নোয়াখালী
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪২
রাস্তা দিয়ে না পারলে জমি দিয়ে নেমে আসুন: হান্নান মাসউদ
আব্দুল হান্নান মাসউদ | ফাইল ছবি

রাস্তা দিয়ে না পারলে জমি দিয়ে নেমে আসুন, বিজয় আসবেই, ইনশাআল্লাহ- এমন বার্তা দিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হান্নান মাসউদ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ বার্তা দেন।

বিজ্ঞাপন

পোস্টে লিখেছেন, ‘রাস্তা দিয়ে না পারলে জমি দিয়ে নেমে আসুন। কত জায়গায় ব্যারিকেড দিতে পারে দেখা যাক। বিজয় আসবেই, ইনশাআল্লাহ।’

এর আগে বুধবার রাতে চানন্দি ইউনিয়নের শিউলি একরাম বাজারের কাছে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তি জসিম উদ্দিন (৪৭), তিনি চানন্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক সম্পাদক। আহত অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, জসিমের বুকে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক এবং বর্তমানে অপারেশন থিয়েটারে রয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, রাত ৮টার দিকে দিদার হোসেন নামে একজন, যিনি হান্নান মাসউদের সমর্থক বলে দাবি করা হয়েছে, জসিমকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছেন। খবর পেয়ে নৌবাহিনী সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন

এই ঘটনার পর হান্নান মাসউদের নির্বাচনি কার্যালয়ও হামলার শিকার হয়েছে। সোনাদিয়া ইউনিয়নে ১১ দলীয় জোটের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে।

নোয়াখালী-৬ আসনে ভোটের উত্তাপ এখন তুঙ্গে এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তীব্র। এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, যাতে ভোটের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD