বিদেশি চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন বিদেশি চুক্তি সম্পাদনের সময় তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। দলটির আমির ডা. শফিকুর রহমান শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।
বিজ্ঞাপন
ডা. শফিকুর রহমান বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হয়েছে। কিন্তু আমাদের সঙ্গে একটিও সংলাপ হয়নি।
তিনি আরও বলেন, আমরা বহুবার দাবি জানিয়েছিলাম, যেভাবে সংসদ না থাকার কারণে জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা হয়েছে, ঠিক সেভাবেই আন্তর্জাতিক চুক্তি সম্পর্কেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল। তৎকালীন সরকার আমাদের সেই দাবিগুলোকে আমলে নেয়নি।
বিজ্ঞাপন
জামায়াত আমির আরও বলেন, আমাদের অবস্থান স্পষ্ট, এ বিষয়ে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই। আমরা চাই আন্তর্জাতিক চুক্তি দেশের সর্বার্থে স্বচ্ছভাবে করা হোক এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হোক।
এর আগে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দাবি করেছিলেন, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ নির্বাচনের আগে প্রধান রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে আলোচনা করেছেন এবং তারা চুক্তিতে সম্মতি জানিয়েছিলেন।
বিজ্ঞাপন
জামায়াতের অবস্থান অনুযায়ী, এই চুক্তিগুলোতে দলটির মতামত নেওয়া হয়নি এবং সরকারের দাবি যথাযথ নয়।









