রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই: তাহের

জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। তিনি বলেন, “এ ধরনের অধিকার রাষ্ট্রপতির নেই, তবে বিএনপি কেন এই সিদ্ধান্ত নিয়েছে তা বোধগম্য নয়।”
বিজ্ঞাপন
বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদের বিরোধী দলের সদস্যদের সঙ্গে বৈঠকের পরে তাহের এ মন্তব্য করেন।
ডেপুটি স্পিকার নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, “অধিবেশনে ডেপুটি স্পিকারের বিষয়টি নিয়ে বিরোধী দলের মধ্যে আলোচনা হয়েছে। প্রস্তাব পাওয়া মাত্র আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাব।”
বিজ্ঞাপন
এর আগে জামায়াতে ইসলামের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলের সংসদ সদস্যরা বৈঠক করেন। সেখানে ১১ দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা আসন্ন সংসদ অধিবেশনের নোটিশ, মুলতবি প্রস্তাব এবং সাধারণ আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করেন।








