Logo

জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ, ২০২৬, ১৪:৪২
জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের একটি বক্তব্যের কারণে তাকে দলের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দলের কেন্দ্রীয় দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

সূত্রে জানা যায়, গত সোমবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যের সময় জয়নুল আবদিন ফারুক বলেন, তারেক রহমান ২০২৬ থেকে ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ। তিনি আরও উল্লেখ করেন, “সূর্য উঠলেই বুঝা যায় দিন কেমন যাবে। তারেক রহমানের শুরুতেই বুঝে ফেলেছি, ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে ছয়বার সংসদে যাওয়ার সুযোগ হয়েছে। তারেক রহমানকে দিয়েই হবে।”

তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠেছে। দলের কেন্দ্রীয় দপ্তর এ ঘটনায় ফারুককে সতর্ক করে চিঠি পাঠিয়েছে।

বিজ্ঞাপন

চিঠিতে বিএনপির প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর রয়েছে। সূত্র জানায়, এই সতর্কবার্তায় জয়নুল আবদিন ফারুককে ভবিষ্যতে দলের নীতি ও অবস্থানের বাইরে মন্তব্য না করার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD