অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, কথা বলছেন পরিবারের সঙ্গে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি এখন অনেকটাই সুস্থ এবং পরিবার ও আশপাশের সবার সঙ্গে কথা বলছেন।
বিজ্ঞাপন
বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী এক-দুই দিনের মধ্যেই তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।
মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল জানান, তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
বিজ্ঞাপন
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।








