Logo

ক্ষমতায় এসে গণতন্ত্র হত্যার মহাসচিবে রূপান্তরিত হচ্ছেন ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল, ২০২৬, ২০:৪৮
ক্ষমতায় এসে গণতন্ত্র হত্যার মহাসচিবে রূপান্তরিত হচ্ছেন ফখরুল
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার প্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা স্থায়ীভাবে সরকারের হাতে রাখার উদ্যোগকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে তীব্র সমালোচনা করে প্রশ্ন তুলেছেন এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা একটি অধ্যাদেশকে আইনে পরিণত করার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

তার দাবি, ওই অধ্যাদেশ অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকার প্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের হাতে দেওয়া হয়েছিল। কিন্তু সেটিকে স্থায়ী আইনে রূপান্তর করা হলে যেকোনো সময় নির্বাচিত জনপ্রতিনিধিকে অপসারণ করার সুযোগ থেকে যাবে।

বিজ্ঞাপন

এ প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সরাসরি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আসিফ মাহমুদ জানতে চান, যদি সরকার যেকোনো সময় নির্বাচিত প্রতিনিধিকে সরিয়ে দিতে পারে, তাহলে স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজন কি?

তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতায় এসে দিনে দিনে গণতন্ত্র হত্যার মহাসচিবে রূপান্তরিত হচ্ছেন আপনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD