Logo

সিসিইউ থেকে মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ এপ্রিল, ২০২৬, ১৫:৪০
সিসিইউ থেকে মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ এপ্রিল) ভোরে চিকিৎসকদের পর্যবেক্ষণে তাকে কেবিনে নেওয়া হয়। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন এবং এখন সীমিতভাবে কথা বলতে পারছেন।

এর আগে গত ১৫ মার্চ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।

বিজ্ঞাপন

দলের মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানও চিকিৎসার জন্য সম্প্রতি সিঙ্গাপুরে গেছেন। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

দলের নেতাকর্মীরা অসুস্থ দুই নেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD