Logo

মেয়র পদে নির্বাচিত হলে আর ময়লার বিল দিতে হবে না: আসিফ মাহমুদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ মে, ২০২৬, ১৯:২৮
মেয়র পদে নির্বাচিত হলে আর ময়লার বিল দিতে হবে না: আসিফ মাহমুদ
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ | ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। স্থানীয় সরকার নির্বাচনে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন—এমন আলোচনাও রয়েছে।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দাদের ময়লার বিল আর দিতে হবে না।

তিনি আরও জানান, এমন একটি ব্যবস্থা করা হবে যাতে পরিচ্ছন্নতাকর্মীদের আয় বা সুবিধা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।

জেবি/জেএইচআর/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD