Logo

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে নারী এমপিদের শ্রদ্ধা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ মে, ২০২৬, ১৫:৩২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে নারী এমপিদের শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত দুই নেতার কবরে গিয়ে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়ার মাধ্যমে তাদের স্মরণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের নারী সংসদ সদস্যরা জনগণের অধিকার আদায়ে দৃঢ়তা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

বিজ্ঞাপন

তিনি মনে করেন, রাজনীতিতে মেধাবী ও শিক্ষিত তরুণীদের অংশগ্রহণ সময়ের দাবি এবং তারা দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

তিনি আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই মূলমন্ত্র ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি নারী এমপিদের শুধু সংসদের কার্যক্রমে সীমাবদ্ধ না থেকে রাজপথেও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণতন্ত্র ও ভোটাধিকারের সুরক্ষায় নারী নেত্রীদের এগিয়ে আসতে হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD