Logo

অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফিরবেন: আফরোজা আব্বাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ মে, ২০২৬, ১৫:০৯
অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফিরবেন: আফরোজা আব্বাস
ছবি: সংগৃহীত

প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস। তিনি বলেন, বর্তমানে মির্জা আব্বাস অনেকটাই সুস্থ আছেন। সম্পূর্ণ সুস্থ হয়ে শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আফরোজা আব্বাস দেশবাসী ও দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা আব্বাসের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

এর আগে গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চারদিন পর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।

বিজ্ঞাপন

সেখানে প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে মালয়েশিয়ার প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে নিয়মিত থেরাপি ও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD