Logo

এনসিপি কার্যালয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ মে, ২০২৬, ১৭:১৮
এনসিপি কার্যালয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিকাল অফিসার জেমস স্টুয়ার্ট। বুধবার (৬ মে) অনুষ্ঠিত এই বৈঠকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো তথ্য অনুযায়ী, বৈঠকে বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট পলিটিকাল স্পেশালিস্ট মো. ইকবাল মাহমুদ উপস্থিত ছিলেন। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আয়মান রাহাত আলোচনায় অংশ নেন।

বিজ্ঞাপন

বৈঠক শেষে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অতিথিদের দলের কার্যালয় ঘুরিয়ে দেখান এবং সংগঠনের কার্যক্রম সম্পর্কে ধারণা দেন বলে জানা গেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD