বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–এর ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, আগামী ১৩ মে তার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
নাম প্রকাশে অনিচ্ছুক ডাকসুর এক নেতা জানান, ১৩ মে বিয়ের তারিখ চূড়ান্ত হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তবে বিষয়টি ভিপি নিজে আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করায় পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না।
জানা গেছে, সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি একজন এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক। তার গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলায়। পারিবারিক সূত্রে জানা যায়, তার বাবা একটি বেসরকারি গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং একটি রিয়েল এস্টেট কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন।
বিজ্ঞাপন
সূত্র অনুযায়ী, বিয়ের আকদ অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। সেখানে ডাকসুর বিভিন্ন নেতা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিত থাকার কথা রয়েছে। পরবর্তীতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল আয়োজন সম্পন্ন হবে।
এদিকে সাদিক কায়েমের বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ডাকসুর বিভিন্ন নেতা ও শিক্ষার্থীরা এ নিয়ে পোস্ট দিচ্ছেন। বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের তৈরি একটি বিয়ের কার্ডের ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।








