Logo

চিকিৎসা শেষে আবার কারাগারে দীপু মনি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জুন, ২০২৬, ১৩:৫৯
চিকিৎসা শেষে আবার কারাগারে দীপু মনি
ছবি: সংগৃহীত

কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছিল সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে। প্রাথমিক চিকিৎসা শেষে আবারও তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সোমবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর নতুন ভবনের মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক সেবা শেষে সকাল সাড়ে ১০টার দিকে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

এর আগে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফজলুল হক জানান, কারাগারে দীপু মনির শারীরিক অবস্থার অবনতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৯ আগস্ট ডা. দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD