ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান কোকো: রিজভী

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশের কারণেই আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিজ্ঞাপন
বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হওয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরিদের পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। তার ভাষ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোভাবেই জিয়া পরিবারের দেশপ্রেম ও জনপ্রিয়তা মেনে নিতে পারেননি। একপর্যায়ে জনগণের আন্দোলনের মুখে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে ভূমিকা ও স্বাধীনতার ঘোষণার প্রসঙ্গ তুলে ধরে রিজভী বলেন, জিয়াউর রহমান দেশের একজন বরেণ্য মুক্তিযোদ্ধা এবং তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার সন্তানদের বিভিন্ন সময়ে বন্দি থাকার কথাও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
রিজভীর অভিযোগ, জিয়া পরিবারকে রাজনৈতিকভাবে দুর্বল ও ধ্বংস করার জন্য শেখ হাসিনা সরকারের সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। তিনি বলেন, জিয়াউর রহমানের দেশপ্রেম ও জনগণের মধ্যে তার জনপ্রিয়তা শেখ হাসিনা কখনো মেনে নিতে পারেননি।
তারেক রহমানের ওপর নির্যাতনের অভিযোগ তুলে রিজভী বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান শারীরিক নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার জন্য লন্ডনে যেতে বাধ্য হয়েছিলেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, জনগণের আন্দোলনের মুখে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। অন্যদিকে জিয়া পরিবারের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন বলে দাবি করেন বিএনপির এই নেতা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তারেক রহমানের সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে রিজভী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের জনকল্যাণমূলক উদ্যোগগুলো দ্রুত বাস্তবায়নের ওপরও তিনি গুরুত্ব দেন।
এ সময় আরাফাত রহমান কোকোর ক্রীড়া সংগঠক হিসেবে ভূমিকার কথা স্মরণ করেন রিজভী। তিনি বলেন, ক্রীড়া ক্ষেত্রে কোকোর অবদান ছিল উল্লেখযোগ্য। খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়া এবং ক্রীড়াবিদদের জীবন-জীবিকার জন্য রাষ্ট্রীয়ভাবে সহায়তার ব্যবস্থা করার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব দিতেন।
রিজভী আশা প্রকাশ করেন, ক্রীড়া প্রতিমন্ত্রী আরাফাত রহমান কোকোর অসমাপ্ত কাজ ও ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। তার মতে, এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে আরাফাত রহমান কোকোর আত্মা শান্তি পাবে।
বিজ্ঞাপন
এদিকে কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে বনানীতে তার কবরে বিএনপির নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








