Logo

সরকারকে ব্যর্থ করতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ আগস্ট, ২০২৬, ১৩:১১
সরকারকে ব্যর্থ করতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে: রিজভী
ছবি: সংগৃহীত

দেশের চলমান বিভিন্ন সংকট মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সরকারকে ব্যর্থ প্রমাণ করতে একটি রাজনৈতিক পক্ষ পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ আগস্ট) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভী বলেন, দেশের গ্যাস সংকট, হাম, ডেঙ্গুসহ বিভিন্ন জাতীয় সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের আগে জনগণের কাছে যেসব অঙ্গীকার করেছিলেন, সেগুলো বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছেন। তবে সরকারের এসব উদ্যোগকে বাধাগ্রস্ত করতে একটি দল দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির এই নেতা অতীতের রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলেও তাঁকে ব্যর্থ করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র হয়েছিল। বর্তমান সময়েও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে বলে তাঁর দাবি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

রিজভী বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নেওয়া উদ্যোগগুলো যাতে সফল না হয়, সে লক্ষ্যেই একটি পক্ষ বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তবে জনগণের সমর্থন নিয়ে সরকার এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

তিনি দেশের সার্বিক পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং জাতীয় স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD