রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা জানতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে বিষয়টি স্পষ্ট হবে।
বিজ্ঞাপন
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের মনোনীত প্রার্থীর স্বাক্ষরযুক্ত সম্মতিপত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে স্বাক্ষর করেছেন বলেও জানা গেছে।
দলীয় সূত্র জানায়, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বাছাইয়ের পূর্ণ ক্ষমতা দলীয় প্রধানের ওপর ন্যস্ত করেছে। এ কারণে বিএনপি আগেভাগে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করতে চাইছে না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি পদে প্রার্থী নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও কৌতূহল থাকলেও ইতোমধ্যে নির্বাচন কমিশন থেকে বিএনপির পক্ষে দুটি পৃথক মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আইন অনুযায়ী একই প্রার্থীর সমর্থনে একাধিক মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকায় কৌশলগত কারণে একাধিক ফর্ম সংগ্রহ করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থনপুষ্ট ১১ দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে আগেই ঘোষণা করা হয়েছে।
আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের বিশেষ অধিবেশনে সংসদ সদস্যদের সরাসরি ভোটে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
এর আগে গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা শেষে প্রধান হুইপ জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে অন্য কোনো প্রার্থীকে ভোট দিলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংশ্লিষ্ট সংসদ সদস্যের সদস্যপদ বাতিল হয়ে যেতে পারে।








