রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞাপন
রবিবার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
সকাল ১১টার দিকে নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় ১১ দলীয় ঐক্যের নেতারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। যাচাই-বাছাইয়ে একটি মনোনয়নপত্র বৈধ হওয়ায় নিয়ম অনুযায়ী অপর মনোনয়নপত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। ফলে অলি আহমদের প্রার্থিতা নিয়ে আর কোনো জটিলতা থাকল না।
বিজ্ঞাপন
এদিকে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রও রবিবার যাচাই-বাছাই করার কথা রয়েছে। দুপুর ১২টার দিকে নির্বাচন ভবনে তার মনোনয়নপত্র পরীক্ষা করার সময় নির্ধারিত ছিল।
ইসি ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারিত হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জাতীয় সংসদের ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞাপন
অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় ১১ দলীয় ঐক্যের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে বহাল থাকল। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রের যাচাই-বাছাই ও পরবর্তী প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমার দিকে নজর থাকবে।








