Logo

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে বিরোধীদলীয় নেতার চিঠি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট, ২০২৬, ২২:১৪
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে বিরোধীদলীয় নেতার চিঠি
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ফাইল ছবি

দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং সামগ্রিক আর্থ-সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মোকাবিলায় জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতির কাছে এই চিঠি পাঠানো হয়।

জামায়াতে ইসলামীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট বিরাজ করছে। লাগামহীন লোডশেডিংয়ের ফলে একদিকে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, অন্যদিকে শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যা জনগণকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটকালে আমরা নীরব থাকতে পারি না। দেশের এই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সংসদে অর্থবহ আলোচনা ও আশু সমাধান খোঁজা অত্যন্ত জরুরি।

সারাদেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ সংশ্লিষ্ট অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD