জুলাই সনদে সরকার ও আমরা দুই মেরুতে: ডা. শফিকুর রহমান

জুলাই সনদ ইস্যুতে সরকার ও জামায়াতে ইসলামী এখনো ভিন্ন অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের ৭০ শতাংশ মানুষের রায়কে অবশ্যই সম্মান করতে হবে। কোনোভাবেই সেই রায়কে অবজ্ঞা বা অপমান করতে দেওয়া হবে না।
বিজ্ঞাপন
শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টায় বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের কর্মকাণ্ডে অসংখ্য পরিবার স্বজন হারিয়েছে, অনেকে গুমের শিকার হয়েছেন। অথচ এসব ঘটনার জন্য দলটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দুঃখপ্রকাশ বা অনুশোচনা দেখা যায়নি। বরং সীমান্তের ওপারে অবস্থান করে উসকানি অব্যাহত রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, যে দল খুন, গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিল এবং যাদের বিরুদ্ধে একটি প্রজন্ম দাঁড়িয়ে গেছে, তারা কোনো ধরনের অনুশোচনা ছাড়াই আবার রাজনীতিতে ফিরতে চাইছে। সরকারের উচিত নিজ দায়িত্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করা।
বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, অতীতে সংসদে মারামারি, একে অপরের দিকে ফাইল ছুড়ে মারা এবং অশালীন ভাষায় গালিগালাজের মতো ঘটনা ঘটেছে। এমন সংসদ তারা চান না। বরং একটি সভ্য ও দায়িত্বশীল সংসদ প্রতিষ্ঠার প্রত্যাশা করেন তারা।
তিনি বলেন, সংসদে বিরোধী দল হিসেবে শুরু থেকেই জামায়াত গঠনমূলক ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। কোনো ধরনের উসকানির কারণে এই অবস্থান থেকে তারা সরে যাবেন না।
বিজ্ঞাপন
বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীমসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।








