সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিজ্ঞাপন
দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, রাত সাড়ে ১০টার দিকে তৌফিক নেওয়াজের মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন কোথায় এবং কখন হবে, সে বিষয়ে বুধবার (১৯ আগস্ট) দুপুরের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এর আগে ২০১৯ সালে স্ট্রোক করেছিলেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করাতে স্বজনেরা তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন।
বিজ্ঞাপন
ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী ছিলেন।








