Logo

পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি, ২০২৬, ১৭:৪৬
পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ
ছবি: সংগৃহীত

চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ১৯ অথবা ২০ ফেব্রুয়ারি। তবে রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি ধরে রাজধানী ঢাকার জন্য সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের এই সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।

বিজ্ঞাপন

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের নেতৃত্বে দেশের শীর্ষস্থানীয় মুফতিয়ানে কেরামের সমন্বয়ে সময়সূচিটি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, পবিত্র রমজানের প্রথম দিন (১৯ ফেব্রুয়ারি) ঢাকায় সাহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৫টা ৫৮ মিনিট নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ইসলামিক ফাউন্ডেশন জানায়, ভৌগোলিক অবস্থান ও দূরত্বের কারণে ঢাকার সময়সূচির সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে সাহরি ও ইফতার করবেন।

এদিকে, দেশের অন্যান্য বিভাগ ও জেলার জন্য পৃথকভাবে সাহরি ও ইফতারের সময়সূচি সংশ্লিষ্ট বিভাগীয় ও জেলা কার্যালয়ের মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত বিভাগ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD