Logo

মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ১০ রাকাত তারাবিহ পড়ার সিদ্ধান্ত

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জানুয়ারি, ২০২৬, ১৪:৫৯
মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ১০ রাকাত তারাবিহ পড়ার সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান মাসে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে ১০ রাকাত তারাবিহ নামাজ আদায়ের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তারাবিহ শেষে আদায় করা হবে ৩ রাকাত বিতর নামাজ। ফলে প্রতিরাতে মোট ১৩ রাকাত নামাজ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

দুই পবিত্র মসজিদের বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, রমজান মাসজুড়ে রাতের তারাবিহ নামাজ এই নির্ধারিত কাঠামো অনুযায়ীই আদায় করা হবে।

নির্ধারিত নিয়ম অনুযায়ী, তারাবিহ ও বিতর নামাজ মিলিয়ে মোট পাঁচবার সালাম ফিরানো হবে। বিতর নামাজের মাধ্যমে শেষ সালাম সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

মসজিদুল হারাম ও মসজিদে নববির তারাবিহ নামাজ প্রতিদিন বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হয়। ফলে বিশ্বের কোটি কোটি মুসলমান এই নামাজের সঙ্গে হৃদয়ের বন্ধনে যুক্ত থাকেন।

রমজান শুরুর আগেই তারাবিহ নামাজের সময়সূচি এবং দায়িত্বপ্রাপ্ত ইমামদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD