Logo

মদিনায় আন্তর্জাতিক কালচারাল ফেস্টিভ্যাল পরিদর্শনে মাওলানা মামুনুল হক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ, ২০২৬, ১৫:৩২
মদিনায় আন্তর্জাতিক কালচারাল ফেস্টিভ্যাল পরিদর্শনে মাওলানা মামুনুল হক
ছবি: সংগৃহীত

মদীনা ইসলামী ইউনিভার্সিটিতে চলমান সপ্তাহব্যাপী আন্তর্জাতিক সংস্কৃতি উৎসবে অংশ নেন মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। “সংস্কৃতি ও জাতি উৎসব” শীর্ষক এই বর্ণাঢ্য আয়োজনটিতে বিশ্বের ৯০টিরও বেশি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের সংস্কৃতি তুলে ধরেন।

বিজ্ঞাপন

সমবার (৩০ মার্চ ) মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীরাও উৎসবে সক্রিয়ভাবে অংশ নেন। তারা দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সৃজনশীলভাবে উপস্থাপন করেন, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক প্রশংসা ও মুগ্ধতা সৃষ্টি করে।

ফেস্টিভ্যালের বাংলাদেশ স্টল পরিদর্শনকালে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, “এটি একটি অত্যন্ত চমৎকার ও প্রশংসনীয় কালচারাল আয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশ ও জাতির মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক আদান-প্রদানের জন্য এটি একটি সুন্দর উদ্যোগ। বাংলাদেশের পক্ষ থেকে যারা অংশগ্রহণ করেছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুকরিয়া জানাই। তারা অত্যন্ত দক্ষতার সাথে বাংলাদেশের প্রায় সকল গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক নিদর্শন বিশ্বদরবারে উপস্থাপন করেছেন।”

বিজ্ঞাপন

বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন বিশ্ব মুসলিম উম্মাহ ও বিভিন্ন জাতির মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাংস্কৃতিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD