এক বছরেই ঈদ হবে তিনটি, দুবার আসবে রমজান

মুসলিম উম্মাহর জন্য একটি অদ্ভুত বৈজ্ঞানিক ঘটনা ঘটতে চলেছে—২০৩০ সালে বছরের মধ্যে রমজান মাস আসবে দুবার। এর ফলে ওই বছর রোজা থাকবে ৩৬ দিন এবং তিনটি ঈদ উদযাপিত হবে। এমন তথ্য দিয়েছেন দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার হাসান আহমেদ আল হারিরি।
বিজ্ঞাপন
তিনি জানান, ইংরেজি বর্ষপঞ্জি ও চন্দ্র বছরের পার্থক্যের কারণে এ ঘটনা ঘটছে। সাধারণত ইংরেজি বছরের মাসগুলো ৩০ অথবা ৩১ দিনে নির্ধারিত থাকে, আর চন্দ্র বছরের মাস ২৯ বা ৩০ দিনে। এই পার্থক্যের কারণে চন্দ্র বছর ইংরেজি বছরের তুলনায় বছরে প্রায় ১১ দিন ছোট থাকে। ফলে ২০৩০ সালে দুইবার রমজান মাস আসছে।
সৌদি আরব বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের জলবায়ুর অধ্যাপক ড. আবদুল্লাহ আল মুসনাদ জানান, ১৪৫১ হিজরির প্রথম রমজান ২০৩০ সালের ৫ জানুয়ারি শুরু হবে এবং ৪ ফেব্রুয়ারি শেষ হবে। এ মাসে ৩০টি রোজা পালন করা হবে। এরপর একই বছর ২৬ ডিসেম্বর থেকে ১৪৫২ হিজরির দ্বিতীয় রমজান মাস শুরু হবে এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত মুসলিমরা ৬ দিন রোজা রাখবেন। এর ফলে ২০৩০ সালে মোট ৩৬ দিন রোজা পালন হবে।
বিজ্ঞাপন
গ্লোবাল ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, ২০৩০ সালের প্রথম রমজান শেষ হওয়ার পর ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি। দ্বিতীয় রমজান শেষ হওয়ার পর ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ২০৩১ সালের ২৪ জানুয়ারি। অর্থাৎ মুসলিম উম্মাহ ২০৩০-৩১ সালে মোট তিনটি ঈদ উদযাপন করবে।
আরও পড়ুন: ঈদুল ফিতর কবে, জানা যাবে সন্ধ্যায়
এই বিরল ঘটনা প্রধানত চন্দ্র ও সৌর ক্যালেন্ডারের সংমিশ্রণের ফল। দুইবার রমজান ও তিনটি ঈদের ঘটনাটি বৈজ্ঞানিকভাবে খুবই অসাধারণ এবং মুসলিম উম্মাহর জন্য একটি অনন্য ধর্মীয় ও সামাজিক চিহ্ন হিসাবেও বিবেচিত হচ্ছে।
বিজ্ঞাপন
এদিকে ২০৩৩ সালেও একই ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে—সেই বছরও দুটি রমজান ও তিনটি ঈদ হতে পারে। এই তথ্য ভবিষ্যতের ইসলামিক ক্যালেন্ডার প্রস্তুতকারক এবং জ্যোতির্বিজ্ঞানীদের দিক থেকে নিশ্চিত হওয়া গেছে।








