Logo

ঈদুল ফিতর কবে, জানা যাবে সন্ধ্যায়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ, ২০২৬, ১৩:০৩
ঈদুল ফিতর কবে, জানা যাবে সন্ধ্যায়
ছবি: সংগৃহীত

দেশে পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে, তা নির্ধারণে আজ বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভার সিদ্ধান্তের ভিত্তিতেই নির্ধারিত হবে ঈদের দিনক্ষণ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। বৈঠকে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য-উপাত্ত পর্যালোচনা করে ঈদুল ফিতরের তারিখ চূড়ান্ত করা হবে।

বিজ্ঞাপন

এদিকে, দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এজন্য নির্ধারিত কয়েকটি ফোন নম্বরের পাশাপাশি জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD