Logo

বাংলাদেশে ঈদুল ফিতর কবে?

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ, ২০২৬, ১২:২৯
বাংলাদেশে ঈদুল ফিতর কবে?
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস শেষের পথে, আর ঈদুল ফিতরকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। ঈদের চাঁদ দেখার অপেক্ষায় রয়েছে দেশবাসী।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০ মার্চ ঈদ উদযাপনের সম্ভাবনা থাকলেও বাংলাদেশে সাধারণত এক দিন পর উৎসবটি পালন করা হয়। সে হিসাবে দেশে ২১ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।

জাতীয় চাঁদ দেখা কমিটি আগামী ১৯ মার্চ রমজানের ২৯তম দিনে বৈঠকে বসবে। ওইদিন সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বৈঠকের পর চাঁদ দেখা গেলে ২০ মার্চ ঈদ উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ করে ২১ মার্চ ঈদ পালিত হবে।

বিজ্ঞাপন

এদিকে সংযুক্ত আরব আমিরাতেও ১৮ মার্চ চাঁদ দেখা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। তাদের সিদ্ধান্তের ভিত্তিতে শাওয়াল মাসের শুরু নির্ধারণ করা হবে।

জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, এবার রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে আরব বিশ্বে ২০ মার্চ ঈদ হতে পারে এবং বাংলাদেশে এক দিন পর অর্থাৎ ২১ মার্চ উদযাপনের সম্ভাবনা প্রবল।

ইসলামিক বর্ষপঞ্জি অনুযায়ী প্রতিটি মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে, যা চাঁদের অবস্থানের ওপর নির্ভরশীল। এ কারণে প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডারের সঙ্গে মিল রেখে ঈদের তারিখ পরিবর্তিত হয়।

বিজ্ঞাপন

তবে শেষ পর্যন্ত বাংলাদেশে ঈদের দিন নির্ধারণ হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ২০ বা ২১ মার্চের যেকোনো একদিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD