Logo

ঈদের টানা ৭ দিনের ছুটি শুরু, ফাঁকা হচ্ছে রাজধানী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ, ২০২৬, ১২:২১
ঈদের টানা ৭ দিনের ছুটি শুরু, ফাঁকা হচ্ছে রাজধানী
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি শুরু হচ্ছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে পালিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

বিজ্ঞাপন

ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার। এবার ঈদুল ফিতরে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি শুরু হওয়ায় রাজধানী ঢাকা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে নগরবাসীর বড় একটি অংশ ইতোমধ্যে গ্রামের পথে রওনা দিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান বাস টার্মিনাল, রেলস্টেশন এবং লঞ্চঘাটগুলোতে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

অন্যদিকে, ছুটি শুরু হওয়ায় অফিস-আদালত বন্ধ থাকায় শহরের সড়কে যানবাহনের চাপ অনেকটাই কমে এসেছে। রাজধানীর বিভিন্ন সড়কে কোথাও কোথাও প্রায় ফাঁকা চিত্রও দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, যাত্রীবাহী বাসের সংখ্যা তুলনামূলক কম, তবে সড়কে অটোরিকশার উপস্থিতি বেশি।

বিজ্ঞাপন

পরিবহন সংশ্লিষ্টদের মতে, এবার ঈদের আগে দীর্ঘ ছুটি থাকায় যাত্রীচাপ কিছুটা ছড়িয়ে পড়েছে। তবে ঈদের আগের দুই-তিন দিনে চাপ বাড়তে পারে। যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে অতিরিক্ত ট্রিপ চালুর প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছেন তারা।

এদিকে, রাজধানীর বিভিন্ন মার্কেট ও শপিংমলে ঈদের কেনাকাটার শেষ মুহূর্তে ভিড় দেখা গেছে।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদযাত্রা নিরাপদ রাখতে সড়ক, রেল ও নৌপথে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি রাজধানীতে চুরি-ডাকাতি প্রতিরোধে টহল জোরদার করা হয়েছে।

সব মিলিয়ে ঈদের আমেজে রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে পড়ছে, আর গ্রামমুখী মানুষের ঢলে দেশের বিভিন্ন অঞ্চল সরগরম হয়ে উঠছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD