কোরবানির পশুর যেসব অংশ খাওয়া যাবে না

কোরবানি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পালিত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নির্দিষ্ট শর্ত পূরণ হলে সামর্থ্যবান মুসলমানদের ওপর কোরবানি ওয়াজিব হয়। ‘কোরবানি’ শব্দের অর্থ নিকটবর্তী হওয়া বা আল্লাহর নৈকট্য লাভের জন্য উৎসর্গ করা।
বিজ্ঞাপন
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, “আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবাইয়ের সময় তাঁর নাম উচ্চারণ করে…” (সুরা হজ, আয়াত ৩৪)।
ইসলামি শরিয়তে কোরবানির পশুর গোশত খাওয়া হালাল হলেও কিছু নির্দিষ্ট অংশ খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ও অনাগ্রহের কথা উল্লেখ পাওয়া যায়। বিশেষ করে রক্ত সম্পূর্ণভাবে হারাম করা হয়েছে।
বিজ্ঞাপন
হাদিসের বিভিন্ন বর্ণনায় কোরবানির পশুর কিছু অঙ্গ-প্রত্যঙ্গ খাওয়াকে অপছন্দ করা হয়েছে। নবীজি (সা.)-এর নির্দেশনার আলোকে এসব বিষয়ে সতর্ক থাকার কথা উল্লেখ করেন আলেমরা।
তাবেয়ি হজরত মুজাহিদ (রহ.) থেকে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে, নবীজি (সা.) বকরির সাতটি অংশ খাওয়াকে অপছন্দ করেছেন। সেগুলো হলো—প্রবাহিত রক্ত, পিত্ত, মূত্রথলি, মাংসগ্রন্থি, পুরুষ পশুর গুপ্তাঙ্গ, স্ত্রী পশুর গুপ্তাঙ্গ এবং অণ্ডকোষ। (বায়হাকি)








