পাকিস্তানে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

পাকিস্তানে আসন্ন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে ধারণা দিয়েছেন জ্যোতির্বিদরা। তাদের মতে, আগামী ১৬ ও ১৭ মে রাতের মধ্যবর্তী সময়ে, রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের উদয় ঘটবে।
বিজ্ঞাপন
এই হিসাব অনুযায়ী, ১৭ মে (২৯ জিলকদ) সন্ধ্যায় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি থাকবে। ফলে ওইদিনই নতুন জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাবনা প্রবল। সে হিসেবে দেশটিতে ঈদুল আজহা পালিত হতে পারে ২৭ মে।
আরও পড়ুন: দিনের আলোতেই দেখা মিলল জিলকদ মাসের চাঁদ
তবে যদি ১৭ মে সন্ধ্যায় চাঁদ দেখা না যায়, তাহলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং সেক্ষেত্রে ঈদ একদিন পিছিয়ে ২৮ মে উদযাপিত হতে পারে।
বিজ্ঞাপন
ঈদের তারিখ নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তানের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি। এর আগে সংশ্লিষ্ট গবেষণা কাউন্সিলও জানিয়েছিল, বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী ২৭ মে ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি।
কাউন্সিলের তথ্য অনুযায়ী, ১৬ মে রাতেই চাঁদের জন্ম হবে এবং পরদিন সেটি এমন অবস্থানে থাকবে যে দেশের বেশিরভাগ স্থান থেকেই খালি চোখে দেখা সম্ভব হতে পারে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতও একই সময়ে ঈদ হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে। সে ক্ষেত্রে বাংলাদেশে ঈদ উদযাপন হতে পারে ২৮ মে।
বিজ্ঞাপন
বর্তমানে আরবি বর্ষপঞ্জির ১৪৪৭ সনের শেষ মাস জিলহজ সামনে আসছে। এই মাসের ৯ তারিখ আরাফাত দিবস পালিত হয় এবং ১০ তারিখে উদযাপিত হয় ঈদুল আজহা, যেখানে মুসলমানরা কোরবানি দেন।
সূত্র: এআরওয়াই








